
পর্যটন শহর কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট সংলগ্ন 'সানড্রি ট্যুরিজম সার্ভিস' এর শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি রাতে উক্ত প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন কুতুব, ফারহান এক্সপ্রেস ট্যুরিজমের ম্যানেজিং ডাইরেক্টর হোসাইন ইসলাম বাহাদুর ও ২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সাহাব উদ্দিন সাহেদ।
উল্লেখ্য, পর্যটক সেবা সহ সকল প্রকার পর্যটন সেবায় 'সানড্রি ট্যুরিজম সার্ভিস' বদ্ধপরিকর। এতে সকলকে সেবা গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।