Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজার প্রশাসনের অব্যাহত উচ্ছেদ অভিযান

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার The administration's continued eviction campaign

কক্সবাজার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে৷ গতকাল দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উক্ত অভিযান চলে।

বিজয়বাংলা নিউজকে জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, কলাতলী ডলফিন মোড়, কলাতলী বীচে প্রবেশ পথ, কলাতলী বীচ এলাকা এবং শিশু পার্কের জায়গায় অবৈধ হকার, দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৩টি অনুমোদনহীন হকার দোকান ভেঙ্গে দেয়া সহ প্রায় ১০০ হকার, দখলদার ও গাড়ি পার্কিং উচ্ছেদ করা হয়। অবৈধ গাড়ি পার্কিং এর বিষয়ে হোটেলগুলোকে সতর্ক করা হয়। আইনবহির্ভূত পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার, জেলা আনসার ব্যাটালিয়ন, কক্সবাজার ও কক্সবাজার পৌরসভা অংশগ্রহণ করে।

এদিকে চলমান অবৈধ উচ্ছেদ অভিযান এবং দখলদারদের রুখে দেয়ার ঘটনায় সহমত পোষণ করে সকল প্রকার সহযোগিতার কথা জানিয়েছেন, বৃহত্তর সুগন্ধা বীচ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news