Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২০ জানুয়ারি ২০২৫ | ০১:০৪ অপরাহ্ন

বাল্যবিয়ে প্রতিরোধে সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৫

বাল্যবিয়ের শিকার মেয়েরা অল্প বয়সে মা হয়ে যায়। ফলে তারা পুষ্টিহীনতায় ভুগে। তাদের শিশুও হয় অপুষ্ট। সন্তান জন্মদান করতে গিয়ে ঘটে মাতৃমৃত্যুও। অধিকাংশ পরিবারেই লেগে থাকে অশান্তি। এমনকি সংসার ভেঙ্গেও যায়। এসব নারীরা শিকার হয় বিভিন্ন সহিংসতার। হতে পারে না অর্থনৈতিকভাবে সাবলম্বীও।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় বাল্যবিয়ে হ্রাসকরণ বিষয়ক কমিটির সভায় এমন কথা বলেন বক্তারা। আন্তর্জাতিক সংস্থা ফুড ফর দি হাংরি (এফএইচ), ঝিলিম কমিউনিটি কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সংস্থার বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সদস্যরা এ সভায় অংশ নেয়।

কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এনামুল হক, সহসভাপতি ও আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত-ই-খুদা, সদস্য নিশা খাতুন, এফএইচ এসোসিয়েশনের সিনিয়র এনিমেটর আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের কমিউনিটি টিল লিডার রাজিয়া জান্নাত ও এনিমেটর জাহিদুল ইসলাম।  


বাল্যবিয়ের শিকার মেয়েরা অল্প বয়সে মা হয়ে যায়।