Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২১ জানুয়ারি ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বদলগাছীতে বিএনপির আলোচনা সভার জন‍্য বিদ্যালয় ছুটি দিলেন প্রধান শিক্ষক

প্রতিনিধি বদলগাছী, নওগাঁ The headmaster granted school leave for BNP's discussion meeting

নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলী দিয়ে রাজনৈতিক দল বিএনপির আলোচনা সভার জন‍্য নির্ধারিত সময়ের আগেই বিদ‍্যালয় ছুটি দিলেন লাবণ‍্যপ্রভা পাইলট কমিউনিটি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

বিদ‍্যালয় ছুটি দেবার ঘটনাটি ঘটেছ নওগাঁর বদলগাছী উপজেলাতে।

আর অন‍্য দিকে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলছেন,সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত স্কুল চলেছে। এ নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা ও সমলোচনা।

গতকাল সোমবার (২০শে জানুয়ারী) দুপুর ২.৩০ মিনিটে ঐ স্কুলে গেলে বিদ্যালয়ের সকল পাঠদান বন্ধ পাওয়া যায়।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিদ্যালয় চলার কথা থাকলেও পারভেজ আরেফিন সিদ্দিকী জনি গ্রপের ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আলোচনা সভা হবে বিদ্যালয়ের।তাই ঐ বিদ‍্যালয় দুপুর থেকে ছুটি দেওয়া হয়েছে। রাজনৈতিক সভা উপলক্ষে বিদ্যালয়টি নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়ায় স্থানীয় ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলছেন স্কুলে কি যেন আলোচনা মিটিং আছে এই জন্য আমাদের তাড়াতাড়ি ছুটি দিয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছেন এরকম কর্মকান্ড শিক্ষকদের কাছে কখনোই কাম্য নয়। স্কুল বন্ধ হওয়ার পর যেকোন আলোচনা সভা হতেই পারে।তবে রাজনৈতিক আলোচনা সভা উপলক্ষে স্কুল আগেই ছুটি দিবে এটা কোন ভাবেই কাম‍্য হতে পারে না।

আলম নামে অভিভাবক বলেন, রাজনৈতিক আলোচনা হবে তাই সময়ের আগে কেন স্কুল ছুটি দিবে। ছুটির পরেও আলোচনা সভা করা যায়। পাঠদান বন্ধ করে স্কুল ছুটি দেওয়া মোটেও ঠিক হয়নি।

এ ব‍্যপারে ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক নাজমুল হোসেন বলেন, শিক্ষার্থীদের সকল বই না থাকায় এবং শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় প্রধান শিক্ষকের নির্দেশে বিদ্যালয় দুপুর ৩:০০ টায় ছুটি দেওয়া হয়েছে।

এ ব‍্যপারে বদলগাছী লাবণ‍্যপ্রভা পাইলট কমিউনিটি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, নির্ধারিত সময়ের এক মিনিট আগেও স্কুল বন্ধ হয় নি।গতকাল সন্ধা ৭:৪৬ মিনিট আমি এখনো স্কুলেই আছি।

এ ব‍্যপারে বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে স্কুল ছুটি দেওয়ার নিয়ম নেই। যদি তারা নিয়ম ভঙ্গ করে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান বলেন, স্কুল বন্ধের পর বিকাল চারটায় পারভেজ আরেফিন জনি গ্রপের আলোচনা সভা হওয়ার কথা ছিলো। পরে হয়েছে কি না আমি জানি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news