Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ জানুয়ারি ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নাটোরে মাকে হত্যার দায়ে১০ বছর আটক আদেশ

নাটোর প্রতিনিধি : 10 years detention order for killing mother

নাটোরে মা সেলিমা বেগমকে গলা কেটে হত্যার দায়ে মেয়ে নুসরাত জেরিন ববি (১৬)কে ১০ বছরে আটকাদেশ দিয়েছেন আদালত।

গতকাল ২৩ জানুয়ারি বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন টাইবুনাললের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুর রহিম এই রায় দেন। 

 আরজি সূত্রে জানা যায় নাটোরের গুরুদাসপুরে মা সেলিনা বেগমকে হত্যার দায়ে মেয়ে নুসরাত জেরিন ববি (১৬)কে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। নাটোর জেলা গুরুদাসপুর উপজেলার উত্তর নারীবাড়ি গ্রামের নজরুল ইসলামের মেয়ে দণ্ডপ্রাপ্ত নুসরাত জেরিন ববি ২০২১ সালের ২১ মার্চ নুসরাত জেরিন ববি তার স্বামীকে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য মা সেলিনা বেগমকে চাপ দেয়। মোটরসাইকেল দিতে অস্বীকার করার মা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে নুসরাত জেরিন ববি তার মা সেলিনার গলায় ব্লেড দিয়ে গলা কেটে  দেয়। এতে সেলিনা বেগম ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। পরের দিন সেলিনা বেগমের ভাই সুলতান হোসেন হোসেন বাদী হয়ে তার ভাগ্নি নুসরাত জেরিন ববির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

 নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, ২০২১ সালের ২১ মার্চ নাটোরের গুরুদাসপুরে উত্তর নারী বাড়ি গ্রামের মেয়ে কর্তৃক মাকে  হত্যার ও তার ঘটনায় আদালত সাক্ষী গ্রহণ এবং শুনানি শেষে অপ্রাপ্তবয়স্ক হওয়ায়  মেয়ে নুসরাত জেরিন ববি ( ১৬)কে ১০ বছরের আটকাদেশ প্রদান করেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news