Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৪ জানুয়ারি ২০২৫
০৫:২৬ অপরাহ্ন

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

অনলাইন ডেস্ক : Two trucks collided head on

নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহীন আলম (৩০) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে ১০ যাত্রী আহত হয়েছেন।

 শুক্রবার সকাল ৭ টায় উপজেলার আইড়মারি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সেনগাতি গ্রামের আলতাফ আলীর ছেলে।

 বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, সকালে আইড়মারি ব্রিজ এলাকায় সিরাজগঞ্জ থেকে নাটোরগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক দুটি মহাসড়কে উলটে গেলে দ্রুতগামী অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উলটে পড়ে। এতে ট্রাকের যাত্রী শাহীন আলম ঘটনাস্থলেই নিহত এবং বাসের আরও ১০ যাত্রী আহত হন। আহতদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news