Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ জানুয়ারি ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

যমুনা নদীতে ধরা পড়লো ৩৮ কেজির বাগাড় মাছ

অনলাইন ডেস্ক : Bagar fish of 38 kg

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বিশাল আকৃতির বাগাড় মাছ।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী ঘাট বাজারে তোলা হয় মাছটি। পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী হালীম মাছটি ক্রয় করেন।

জানা গেছে, ভোরে যমুনার নদীর ভাটি অংশে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় কয়েকজন জেলে মাছ ধরতে যান। সেখানে জালে বিশাল আকৃতির ওই বাগাড় মাছটি ধরা পড়ে। পরে সকালে গোবিন্দাসী ঘাট মাছ বাজারে নিয়ে আসলে মাছটি দেখতে বাজারে মানুষের ভিড় জমে। মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী হালিম বলেন, বিশাল আকৃতির মাছটি নড়াচড়া করছে। এটি ৪৮ হাজার টাকায় কেনা হয়েছে। এই মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করা হবে।

গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু বলেন, ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে মাছটি তোলা হয়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news