Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ জানুয়ারি ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কোল চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

ছোটন সরদার Music training workshops and certificate distribution

আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোল সম্প্রদায়ের  ভাষা সংস্কৃতি বিলুপ্তি ও অন্যান্য ঐতিহ্য বিলীন হবার পথে,এজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় অডিও, ভিডিও নির্মানের উদ্দেশ্যে, কোল আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

২৪ জানুয়ারি শুক্রবার থেকে ২৫ জানুয়ারি শনিবার পর্যন্ত দুইদিন ব্যাপী চাঁপাইনবাবগঞ্জের শিল্টিপাড়া ( বাবুডাইং) ঝিমলিতে এ প্রশিক্ষন কর্মশালা, সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।কোল সম্প্রদায়ের ২০ জন শিক্ষার্থীকে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করে,রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচালাল একাডেমি।

একাডেমির পরিচালক জনাব হরেন্দ্রনাথ সিং প্রধান অতিথি থেকে ২৫ জানুয়ারি দুপুর দুইটায়  প্রশিক্ষনার্ণীদের সনদ প্রদান করেন।এসময় 

চাপাইনবয়াবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিনস হাঁসদা,প্রথম আলোর স্টাপ রিপোর্টার  আনোয়ার হোসেন দিলু সাঁওতালি গানের প্রশিক্ষক মানুয়েল সরেন, পরিমল এক্কা প্রমুখ উপস্থিত ছিলেন।


 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news