Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ জানুয়ারি ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সমতল ও পাহাড়ি জাতিগোষ্ঠীর সম্প্রীতি সমারোহ চৈতন্যপুরে

ছোটন সরদার Harmony ceremony of plain and hill tribes in Chaitanyapur

 সম্প্রতি সমতল ও পাহাড়ি জাতিগোষ্ঠীর সম্প্রীতি সমারোহ  অনুষ্ঠিত হয়  রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন চৈতন্যপুর রাজোয়াড় সম্প্রদায়ের আদিবাসী গ্রামে। ২৬ জানুয়ারি এ অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন। প্রথম অধিবেশন ২৫ জানুয়ারি শনিবার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও উত্তরীয় পরিধান ও আলাপচারিতার মধ্য দিয়ে শেষ হয়েছে।দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ড. জামিল আহমেদ মহাপরিচালক (সচিব পদমর্যাদা) বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব হরেন্দ্রনাথ সিং বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচার একাডেমী রাজশাহী, জনাব গনেশ মার্ডী সাধারণ সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি,জনাব চিত্তরঞ্জন  সরদার প্রধান উপদেষ্টা দিঘরী রাজা পরিষদ গোদাগাড়ী রাজশাহী, জনাব আন্দ্রিয়াস  বিশ্বাস (আনু)পাহাড়িয়া প্রধান উপদেষ্টা বাইসি পরিষদ ও কেন্দ্রীয় সদস্য জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, জনাব কস্তাতিনা হাঁসদা প্রাক্তন ভাইস চেয়ারম্যান ৭ নং দেওপাড়া ইউনিয়ন রাজশাহী।স্বাগত বক্তব্য রাখেন জনাব এস এম শামীম আখতার উপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সভাপতিত্ব  করেন জনাব মোঃ আবুল হায়াত উপজেলা নির্বাহী অফিসার গোদাগাড়ী রাজশাহী।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news