Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৯ জানুয়ারি ২০২৫
০১:৪১ অপরাহ্ন

ভারুয়াখালীর বিশিষ্ট সমাজসেবক মফিজুর রহমানের ইন্তেকাল

কক্সবাজার জেলা প্রতিনিধি Mofizur Rahman

কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুরাপাড়ার মরহুম হাজী মােজাহের আহমদ এর কনিষ্ঠ পুত্র বিশিষ্ট সমাজসেবক মফিজুর রহমান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না.....রাজেউন)। 

গত ২৮ জানুয়ারি সকাল ৯টা ১০ মিনিটের সময় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মরহুমের নামাজে জানাজা ওইদিন আছরের নামাজের পর মুরাপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মরহুমের মেজ মেয়ে দিলরুবা আক্তার বিউটির ১ম ছেলে হাফেজ আবু হোরাইয়া। দাফন কার্য পরবর্তী মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন ঈদগাঁও উপজেলার সহ সভাপতি ও ভারুয়াখালী সাবেক পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ওয়াক্কাস উদ্দিন (গাজী)।

এতে সাবেক চেয়ারম্যান আমিনুল হক, ডা. মোহাম্মদ আলম, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী নেজামুল হক, এডভোকেট আবু হেনা, এডভোকেট শওকত ওসমান, সাংবাদিক সায়েদ জালাল উদ্দিন, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি আনোয়ার হাসান চৌধুরী, মাওলানা আবুল বশর, সায়েদ হারুনুর রশিদ, মাস্টার সেলিম ও ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সাকিবুল ইসলাম এরশাদ সহ শোকাহত মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মরহুমের ৪ পুত্রের মধ্যে ১ম পুত্র মিজানুর রহমান, ২য় পুত্র বিশিষ্ট সমাজসেবক, লেখক, গবেষক, সংগঠক রবিউল হাসান। তিনি ২০২২ সালে ভারুয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচন করেন। তিনি এলাকাবাসীর সুখেদুঃখে আমৃত্যু পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। ৩য় পুত্র রাজিবুল হাসান ও ৪র্থ পুত্র রাকিবুল হাসান।

এক বিবৃতিতে মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গ ভারুয়াখালী ইউনিয়নবাসী সহ সকলের কাছে দোয়া কামনা করেছেন। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news