Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৯ জানুয়ারি ২০২৫
০৭:৩৬ অপরাহ্ন

সন্তানদের বিষ খাওয়ানোর পর মায়ের আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক : Mother attempts suicide after poisoning her children

সাতক্ষীরার কালিগঞ্জে দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর মা রত্না খাতুন (৩০) আত্মহত্যার চেষ্টা করেছেন। স্থানীয়রা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু সন্তানের মৃত্যু হয়। মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) পাঠানো হয়।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা বিষয়টি  গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন।

নিহত দুই শিশু সন্তান হলো- কালিকাপুর গ্রামে হাসান শেখের শিশু পুত্র মাহির (৫) ও আরিয়ান (৯ মাস) এবং তার স্ত্রী রত্না খাতুন (৩০)।

প্রতিবেশীরা জানায়, পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। একপর্যায়ে বাড়িতে সকলের অনুপস্থিতিতে অভিমান করে স্ত্রী রত্না খাতুন দুই সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করে। বিষয়টি জানাজানি হলে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাকির হোসেন দুই পুত্রকে মৃত ঘোষণা করেন। তবে মায়ের অবস্থা আশঙ্কাজনক।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা বলেন অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news