Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ জানুয়ারি ২০২৫
১২:২২ অপরাহ্ন

কাবাডি ও হকি প্রতিযোগিতায় কক্সবাজার হকি একাডেমি ও মহেশখালী উপজেলা চ্যাম্পিয়ন

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Cox's Bazar Hockey Academy and Maheshkhali Upazila Champions

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বালক-বালিকা কাবাডি এবং হকি (অনূর্ধ্ব-১৮) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 গত বুধবার ২৯ জানুয়ারি দিনব্যাপি আয়োজনে কাবাডি খেলায় মহেশখালী উপজেলা ৪৮-২৪ পয়েন্টের বিশাল ব্যবধানে কক্সবাজার সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। 

হকি প্রতিযোগিতায় কক্সবাজার হকি একাডেমী ৩-২ গোলে বায়তুশ শরফ হকি একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। 

প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।

তিনি বলেন, হকির মত সেইফ খেলা নেই। তিনি নিজেও হকি খেলোয়াড় ছিলেন। কক্সবাজার হকি একাডেমী ও বায়তুশ শরফ হকি একাডেমীকে অভিনন্দন জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি আবছার উদ্দিন, ক্রীড়া সংগঠক সরওয়ার রোমন, ফাহিমুর রহমান ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আলীরেজা তসলিম প্রমুখ।

উল্লেখ্য, ৪টি দল নিয়ে নকআউট পদ্ধতিতে কাবাডি ও হকির এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news