Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ৩০ জানুয়ারি ২০২৫ | ০২:০৪ অপরাহ্ন

বাঁচা-মরার লড়াইয়ে আজ টস জিতে ব্যাটিংয়ে খুলনা

অনলাইন ডেস্ক : ৩০ জানুয়ারি ২০২৫

হারলেই বাদ। খুলনা টাইগার্সের ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর রাইডার্স। বাঁচা-মরার লড়াইয়ে আজ বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছে রংপুর। এই ম্যাচ জিতলে কোনো হিসাব-নিকেশ ছাড়াই প্রথম কোয়ালিফায়ারে খেলবে নুরুল হাসান সোহানের দল।

অন্যদিকে আজকের পরও একটি ম্যাচ বাকি আছে খুলনার। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে দুটি ম্যাচেই জিততে হবে মেহেদীর দলের।

১১ ম্যাচে রংপুরের পয়েন্ট ১৬। ১০ ম্যাচে খুলনা মালিক হয়েছে ৮ পয়েন্টের।

......সংগৃহীত ছবি