Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ ফেব্রুয়ারি ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বাসের ধাক্কায় একই পরিবারের ৩ সদস্য নিহত

অনলাইন ডেস্ক : Hit by a bus

সিরাজগঞ্জ সদর ‍উপজেলার মুলিবাড়ী ফ্লাইওভার এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৮ টার দিকে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন—শফিকুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমনা খাতুন (৩০) ও শ্যালিকা লাকি খাতুন (২৫)। তাদের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বা ঐতারা গ্রামে।

নিহতদের আত্মীয় রুহুল আমীন বলেন, রাত ৭টার দিকে শফিকুল ইসলাম ব্যাটারিচালিত অটোরিকশায় পরিবারের সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। অটোরিকশাটি যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি পৌঁছলে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম, তার স্ত্রী ও ছোট বোন নিহত হন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, কয়েক মাস আগে শফিকুল বিয়ে করেন। ব্যাটারিচালিত অটোরিকশায় সপরিবারে তিনি বেলকুচি উপজেলায় এক আত্মীয়র বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। মুলিবাড়ী ফ্লাইওভারের কাছে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস রিকশায় ধাক্কা দেয়। এতে সাতজন আহত হন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহত সাতজনকে সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে পথেই শফিকুল, তার স্ত্রী ও শ্যালিকার মৃত্যু হয়, জানান আনোয়ারুল।

তিনি আরও জানান, পুলিশ বাসটি শনাক্ত করার চেষ্টা করছে। রিকশায় ধাক্কা দিয়েই চালক বাস চালিয়ে পালিয়ে গেছেন, যে কারণে শনাক্ত করা সম্ভব হয়নি।


বিবিএন / ১ ফেব্রুয়ারি / অচ

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news