Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০২ ফেব্রুয়ারি ২০২৫
০৭:২৩ অপরাহ্ন

রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে প্রধান বিচারপতিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন Giving crest and flowers to the Chief Justice

বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি  সৈয়দ রেফাত আহমেদ মহোদয় রাজশাহী জজশীপ পরিদর্শনে আসলে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার পক্ষে থেকে আজ রবিবার সকাল ১১ টায় জেলা জজের চেম্বারে বিচারপতি মহোদয়কে সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন এসোসিয়েশন নেতৃবৃন্দ। 


এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা জজ গোলক চন্দ্র বিশ্বাস, মহানগর দায়রা জজ আল আসাদ মোঃ আশিফুজ্জামান ও রাজশাহীর বিভিন্ন পর্যায়ের বিচারক মন্ডলী উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতির সফর সঙ্গী হিসাবে ছিলেন সুপীম কোর্টের আপীল বিভাগের রেজিষ্টার মুহাঃ হাসানুজ্জামান, বিচারপতি মহোদয়ের একান্ত সচিব শরিফুল আলম ভুঁঞা,  স্পেশাল অফিসার মোঃ মোয়াজ্জেম হোসাইন, সুপ্রীম কোর্ট বিভাগের বেঞ্চ অফিসার  মোঃ শহিদুল ইসলাম। পরবর্তীতে বিচারপতি বিভিন্ন কোর্ট পরিদর্শন করেন।  এর আগে প্রধান বিচারপতি গ্রান্ড রিভারভিউ হোটেলে রাজশাহীতে  ইউএনডিপি  কর্তৃক  আয়োজিত ঔঁফরপরধষ ওহফবঢ়বহফবহঃ ধহফ ঊভভরপরবহপু শীর্ষক সেমিনারে বক্তব্য প্রদান করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news