Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ০৬:৩৮ অপরাহ্ন

নিয়ামতপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি ০৪ ফেব্রুয়ারি ২০২৫

নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি এ পুরস্কার বিতরণের আয়োজন করে।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান।

আলোচনা সভা শেষে ক্রিকেট, ভলিবল, এ্যাথলেটিস খেলায় অংশ নেওয়া জয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। 


নিয়ামতপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ