Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৫ ফেব্রুয়ারি ২০২৫
১১:১৪ পূর্বাহ্ন

যশোরে আ.লীগের লিফলেট বিতরণকালে আটক ২

অনলাইন ডেস্ক Leaflet distribution of A.League

যশোরের কেশবপুরে লিফলেট বিতরণে সময় আওয়ামী লীগ ও তার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে কেশবপুর থানা পুলিশ। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া বাজারে লিফলেট বিতরণকালে তাদেরকে হাতা

আটককৃতরা হলেন, বাঁশবাড়িয়া গ্রামের রশিদ মোড়লের ছেলে ছাত্রলীগ কর্মী সুজন হোসেন (২৩) এবং একই গ্রামের মৃত হজরত আলীর ছেলে ও আওয়ামী লীগ কর্মী আলী হোসেন (৪২)। 

চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান বলে ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান জানিয়েছেন।

তিনি বলেন, রাত ৯টার দিকে আট-দশজনের একদল ব্যক্তি বাঁশবাড়িয়া বাজারে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ করছিলেন। এ খবর জানতে পেরে চিংড়া বাজার ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুজন ও আলী হোসেনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যান।

এএসআই কামরুজ্জামান আরও বলেন, আটকের পরপরই দুইজন ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়ে ওঠেন। সে সময় বাজারের কয়েকশ মানুষ সেখানে জড়ো হয়ে যান। দ্রুত আটকদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news