Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৫৮ পূর্বাহ্ন

ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক : ০৫ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বুধবারও (৫ ফেব্রুয়ারি) শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। বিশ্বের ১২৩টি শহরের মধ্যে প্রথমে থাকা ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। ঢাকার স্কোর ৩৩০।

সকাল সোয়া ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২৫৭ অর্থাৎ এই শহরের বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’। ১৯২ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, অর্থাৎ শহরটির বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’। চতুর্থ নম্বরে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, স্কোর ১৮৯। অর্থাৎ এখানকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। 

বিবেএন / ৫ ফেব্রুয়ারি / অচ

বিশ্বের ১২৩টি শহরের মধ্যে প্রথমে থাকা ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। .....সংগৃহীত ছবি