Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আদিবাসী নেতা সবীন মুন্ডার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধান্জলি ও আলোচনা সভা

ছোটন সরদার Sabin Munda's death anniversary tribute and discussion meeting

জাতীয় আদিবাসী পরিষদের প্রয়াত সাধারণ সম্পাদক  সবীন মুন্ডার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধান্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার সকাল এগারোটায় নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন কালনা বৃন্দারামপুরে এ শ্রদ্ধান্জলি ও আলোচনা সভা  হয়।

মালতী মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গনেশ মার্ডি,কেন্দ্রীয়  কোষাধ্যক্ষ সুধীর তির্কী,নওগাঁ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক জগেন্দ্রনাথ সরকার,জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য খ্রিষ্টিনা বিশ্বাস,কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর সাবেক সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস (আনু পাহাড়ি), জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার,পবার সভাপতি মুকুল বিশ্বাস,নওগাঁর আহবায়ক আমিন কুজুর, যুগ্ম আহবায়ক রুপচান লাকড়া, মমহাদেবপুর সভাপতি অলোক উরাও  সাধারণ সম্পাদক নয়ন পাহান,পত্নীতলার সভাপতি সুবোধ উরাও,সাধারণ সম্পাদক বাসুদেব উরাও প্রয়াত সাধারণ সম্পাদক সবিন মুন্ডা ২০১১ সাল সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।৫ফেব্রুয়ারি ২০২২ ইং তিনি পরলোক গমন করেন।

বিবিএন / ৫ ফেব্রুয়ারি / অচ 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news