Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৫ ফেব্রুয়ারি ২০২৫
০৪:০৪ অপরাহ্ন

আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার ২০০ টন গম

অনলাইন ডেস্ক : 50 thousand 200 tons of wheat

আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২০০ টন গম কিনেছে সরকার। গম নিয়ে এমভি ইলিপিডা জিআর নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

বুধবার খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে এসব গম কেনা হয়েছে। পুরো গমের মধ্যে ৩০ হাজার ১২০ টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news