Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৬ ফেব্রুয়ারি ২০২৫
১২:৪৬ অপরাহ্ন

এমপি শিমুলের বাসায় দ্বিতীয় দফা ভাঙচুর-অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক The second round of vandalism and arson

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লগের সহ সভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে দ্বিতীয় দফা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে শিক্ষার্থীরা নাটোর শহরের কান্দিভিটা এলাকায় অবস্থিত শিমুলের বাসভবনে প্রবেশ করে।

এসময় শিক্ষার্থীরা বাসভবনে পড়ে থাকা ভস্মীভূত গাড়ি ও অবশিষ্ট কিছু অংশ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। একইসঙ্গে শিক্ষার্থীরা ভবন প্রাঙ্গণে মেত গান বাজিয়ে আওয়ামী বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। রাত ১টার দিকে মিছিলসহ তারা সাবেক এমপি শিমুলের বাসভবন ত্যাগ করে। তবে এসময় আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে সেখানে দেখা যায়নি।

তবে নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু ওই বাড়িতে কিছুই নেই। আর বাড়িতে কেউ থাকেও না। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই আলোচিত জান্নাতি প্যালেসে আগুন জ্বালিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরদিন বাড়িটি থেকে আগুনে পোড়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news