Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৬ ফেব্রুয়ারি ২০২৫
০৬:২১ অপরাহ্ন

কক্সবাজার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে পেকুয়া চ্যাম্পিয়ন

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Pecuah champions in Prime Bank National School Cricket

প্রথমবারের মতো কক্সবাজার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলে নিয়েছে পেকুয়া সরকারি মডেল ইনস্টিটিউট। 

গতকাল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। 

ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক কক্সবাজার প্রধান রমিজ আহমদ, ক্রীড়া সংগঠক সরওয়ার রোমন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আলীরেজা তসলিম, ওমর ফারুক ফরহাদ ও আশরাফুল আজিজ সুজন সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

ফাইনালে পেকুয়া সরকারি মডেল ইনস্টিটিউট ৭ উইকেটে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news