Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৭ ফেব্রুয়ারি ২০২৫
০৫:০৯ অপরাহ্ন

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার The body was recovered

কক্সবাজারের মহেশখালীতে শ্বশুরবাড়ি থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীর মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বললেও নিহতের বাবার বাড়ির পক্ষ থেকে পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। নিহত গৃহবধূর নাম ইয়াতমিত আক্তার জেমি (২৮)। তিনি সিকদার পাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে।

এলাকাবাসী জানান, আট বছর পূর্বে মাতারবাড়ির সিকদার পাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে জেমির সাথে একই ইউনিয়নের দক্ষিণ রাজঘাট বিলপাড়া গ্রামের আবুল কালামের পুত্র মাসুদ পারভেজ এর বিয়ে হয়। তাদের সংসারে ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী মাসুদ পারভেজ গত কয়েক বছর ধরে কুয়েত প্রবাসী। সম্প্রতি কোন বিষয়ে স্বামী মাসুদ পারভেজের সাথে মনোমালিন্য চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশীরা বাড়িতে কোন সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করার এক পর্যায়ে ঘরের ভিতরে গৃহবধূ জেমির ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে মাতারবাড়ি পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

নিহতের পরিবারের দাবি, জেমিকে শশুর বাড়ির লোকজন হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news