Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক: Atiqur Rahman

রাজশাহী কলেজে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। মারধরের পর রোববার দুপুর আড়াইটার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক শিক্ষার্থীর নাম আতিকুর রহমান। তিনি রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। বাবার নাম আবদুল খালেক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মুসলিম ছাত্রাবাসের সামনের একটি চায়ের দোকানে বসে ছিলেন আতিকুর রহমান। কিছু শিক্ষার্থী তাকে সেখান থেকে মুসলিম ছাত্রাবাসে ধরে নিয়ে যান। এরপর তাকে বেধে রাখা হয়।

এ সময় তার মোবাইল ফোনে দেখা যায়, তিনি এখনও ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত আছেন। তখন তাকে মারধর করা হয় এবং তুলে দেওয়ার জন্য পুলিশে খবর দেওয়া হয়।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, শিক্ষার্থীরা ছাত্রলীগকর্মী আতিকুরকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে। তার নামে মামলা করা হবে। এরপর সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news