Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাইস ব্রান তেল রপ্তানিতে ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ

অনলাইন ডেস্ক : Rice bran oil

রাইস ব্রান তেল রপ্তানি নিরুৎসাহিত করতে নিয়ন্ত্রণমূলক (রেগুলেটরি) ২৫ শুল্ক আরোপ করেছে সরকার।  

রোববার (৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

এতে বলা হয়, দেশের বাজারে ভোজ্যতেলের চাহিদার সিংহভাগ পূরণ হয় অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিপূর্বক পরিশোধন কার্যক্রম থেকে। তবে দেশে ১ দশমিক ২ মেট্রিক টন থেকে ১ দশমিক ৫ লক্ষ মেট্রিক টন রাইস ব্রান তেল উৎপাদিত হলেও তার বড় অংশ প্রতিবেশী দেশে রপ্তানি হয়ে যায়। অত্যন্ত স্বাস্থ্যসম্মত এই তেল দেশের ভোজ্যতেলের অভ্যন্তরীণ চাহিদার ২৫ শতাংশ ৩০ শতাংশ মেটাতে সক্ষম।  

দেশে উৎপাদিত রাইস ব্রান তেল দেশের অভ্যন্তরে সরবরাহ নিশ্চিত করা গেলে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে মর্মে আশা করছে সরকার।

এ জন্য ট্যারিফ কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে রপ্তানি নিরুৎসাহিত করতে সব ধরনের রাইস ব্রান তেল রপ্তানিতে জাতীয় রাজস্ব বোর্ড থেকে ২৫ শতাংশ হারে রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news