Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১১ ফেব্রুয়ারি ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৭ জন

বিজয় বাংলা 27 people arrested in Rajshahi operation devil hunt including 3 people on other charges

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টে ৩ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৭ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২৪ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ১৪ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন মো: সুমন, মো: হাফিজুর রহমান সাগর (৪৫) ও মো: আতিকুর রহমান (২৪)।

সুমন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ এলাকার আব্দুস সালাম ওরফে মানুর ছেলে। সে রাজশাহী মহানগর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। হাফিজুর রহমান কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। সে কাশিয়াডাঙ্গা থানার যুব মৈত্রীর সাবেক আহ্বায়ক এবং ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান রাজশাহী জেলার বাগমারা থানার ভাতঘরপাড়ার আব্দুল খালেকের ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news