Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ ফেব্রুয়ারি ২০২৫
০৩:৩৮ অপরাহ্ন

নিয়ামতপুরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: The body was recovered

নওগাঁর নিয়ামতপুরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । আজ বুধবার সকালে শিবপুর তদন্তকেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মৃত ব্যক্তির নাম লিয়াকত আলী (৪৮)। বাবার নাম তজির উদ্দিন। বাড়ি উপজেলার হাজিনগর ইউনিয়নের উপরকুড়া শালবাড়ী গ্রামে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, লিয়াকত আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে চিকিৎসা করিয়েছিলেন। কয়েক দিন ধরে পরিবারের কারও সঙ্গেই কথা বলছিলেন না। গতকাল রাতে খাবার খেয়ে সবার অজান্তেই তিনি গলায় ফাঁস দেন। পরে খোঁজাখুঁজি শুরু করলে পরিত্যক্ত ওই কক্ষে গিয়ে ফাঁস লাগানো মৃত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা।

শিবপুর তদন্তকেন্দ্রের পুলিশ উপপরিদর্শক (এসআই) রুস্তম বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news