Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৬ জানুয়ারি ২০২৪ | ১২:৩১ অপরাহ্ন

বাগমারার উন্নয়নে এক সঙ্গে কাজ করার আহবান এমপি কালামের

নিজস্ব প্রতিবেদক,বাগমারা ১৬ জানুয়ারি ২০২৪

হিংসা, বিদ্বেষ, হানাহানি ছাড়াই এক সঙ্গে কাজ করার আহবান জানান, রাজশাহী- ৪ (বাগমারা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

সেই সঙ্গে এলাকার উন্নয়নের জন্য জনগনের কাছ থেকে অন্নুত্ব রাস্তাঘাটের তালিকা চাইলেন তিনি। মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ চাঁনপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু কমপ্লেক্সের অডিটরিয়াম হলরুমে নির্বাচনত্বর মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এস কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ দিন আওয়ামী লীগ ক্ষমতা থাকার পরেও সে সকল এলাকার রাস্তাঘানের উন্নয়ন করা সম্ভব হয়নি সে সব এলাকায় উন্নয়নের জন্য তিনি দলীয় নেতাকর্মীদের কাছ থেকে তালিকা চান। দুই এক দিনের মধ্যে তালিকা গুলো উপজেলায় জমা দেয়ার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড, পিএম শফিকুল ইসলাম, ভবানীগঞ্জ বনিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল প্রমুখ।

রাজশাহী- ৪ (বাগমারা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।