Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ০৭:২১ অপরাহ্ন

বিস্কুট-কেকের ভ্যাট কমিয়ে অর্ধেক

অনলাইন ডেস্ক : ২০ ফেব্রুয়ারি ২০২৫

বেকারি পণ্য থেকে অতিরিক্ত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট তুলে নিয়েছে সরকার। এসব পণ্যে ১৫ শতাংশ নয়, এখন সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিতে হবে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআর। 

প্রজ্ঞাপন অনুযায়ী, হাতে ও মেশিনে তৈরি বিস্কুটের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে। সেই সঙ্গে যেসব কেকের প্রতিকেজির মূল্য ৩০০ টাকার বেশি সেগুলোতেও ভ্যাট কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছিল সরকার। এ তালিকায় ছিল বেকারি পণ্যে বিস্কুট ও কেকও। এসব পণ্যে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। নিত্যপণ্য বিস্কুটে ভ্যাট বসানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার।

বেকারি পণ্য থেকে অতিরিক্ত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট তুলে নিয়েছে সরকার।....সংগৃহীত ছবি