Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বদলগাছীতে শিশু কে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মটরসাইকেল চালকের

সৈকত সোবাহান, বদলগাছী, নওগাঁ The motorcyclist died

নওগাঁর বদলগাছীতে শিশুকে বাঁচাতে গিয়ে  অবৈধ ট্রাক্টরের ধাক্কায় নূর সালাম চিনি(৫০) নামে ব‍্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছে এবং সাইফুল ইসলাম(৪২) নামে অপর একজন আহত হয়েছে। বুধবার ১৭ই জানুয়ারি  দুপুর সাড়ে ১২ টায় গোবরচাঁপা মিঠাপুর রোডে ফিরোজের ভাটার সামনে জগতনগর নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। 

নিহত নূর সালাম চিনি(৫০) বদলগাছীর মিঠাপুর ইউপির ভেরেন্ডি সোনারপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,  গোবরচাঁপা দিকে যাওয়ার সময় বুধবার আনুঃ দুপুর সাড়ে ১২টার দিকে জগতনগর নামক স্থানে পাকা রাস্তার উপরে থাকা বাচ্চা কে বাঁচাতে মটরসাইকেল রাস্তার সাইটে গেলে পিছন দিক থেকে আসা মাটিবাহী ট্রাক্টর মটরসাইকেলটিকে ধাক্কা দিলে মটরসাইকেল চালক নূর সালাম চিনি (৫০) মাটিবাহী ট্রাক্টরের সাথে ধাক্কা খায় এতে নূর সালাম চিনির মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।সাথে থাকা সাইফুল ইসলাম (৪২) সামান‍্য আঘাতপ্রাপ্ত হন। দূর্ঘটনার পরপর এলাকাবাসী এগিয়ে এলে  ঘাতক ট্রাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত সাইফুল ইসলাম ভ‍্যানে করে নিহত নূর সালামের মৃতদেহ নিহতের বাড়ী ভেরেন্ডিতে নিয়ে যান। খবর পেয়ে থানা পুলিশের এস আই নিহার চন্দ্র ঘটনাস্থল পরিদর্শনে আসেন। 

এ ব‍্যপারে বদলগাছী থানা অফিসার  ইনচার্জ মাহবুব রহমান বলেন,  নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে লাশ  পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব‍্যপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news