
তুমুল উত্তেজনা, ধাওয়াপাল্টা ধাওয়া, গুলির শব্দে প্রকম্পিত জনপদ ছিলো কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতি পাড়া। যেখানে দেশের সবচেয়ে বড়ো শুটকি পল্লী নাজিরারটেক গড়ে ওঠেছো।
এদিকে সংগঠিত ঘটনায় মিডিয়া ছিলো সরগরম৷ সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম। একেকজন ও একেক মিডিয়ার একক খবর। এনিয়ে জনমনে দেখা দেয় নানা ধোঁয়শা৷ তবে আইএসপির প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তারা মূল বিষয়টি জানান দিয়েছে।
মূল ঘটনা হচ্ছে, স্থানীয় সমিতিপাড়াসহ আশপাশে কয়েকটি গ্রামের খাস জমিতে কয়েক হাজার জলবায়ু উদ্বাস্তু মানুষজন বসবাস করে আসছিলেন। বিগত কয়েক বছর ধরে এই এলাকায় বিমান বাহিনীর ঘাঁটি নির্মাণ নিয়ে উদ্বাস্তু পরিবারগুলোর সাথে বিরোধ চলমান আছে।
প্রতিবেদন মতে, এর মধ্যে সোমবার সকালে সমিতিপাড়ার পার্শ্ববর্তী কুতুবদিয়া পাড়ার জাহেদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমানবাহিনীর একটি তল্লাশিচৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা কাটা-কাটির ঘটনা ঘটে। এরপর জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। থেমে থেমে আধা ঘণ্টা ধরে চলা ওই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তাতে গুলিবিদ্ধ হন শিহাব কবির নাহিদ। স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিহাব কক্সবাজার পিটিআই এর সাবেক অবসরপ্রাপ্ত সুপার নাসির উদ্দিন ও অবসরপ্রাপ্ত শিক্ষক কবি দম্পতি আমেনা খাতুনের একমাত্র সন্তান। ব্যক্তি জীবনে বিবাহিত৷ তার স্ত্রী ও এক শিশু সন্তান রয়েছে।
এলাকাবাসি বলছেন, ভিন্ন কথা। তারা এনিয়ে সংবাদ সম্মেলন করেছেন। বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার কথা জানিয়েছেন।
শিহাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বিমানবাহিনীর ঘাঁটির দিকে আসতে থাকেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল ও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল সহ স্থানীয় রাজনৈতিক নেতারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।