Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৪ ফেব্রুয়ারি ২০২৫
০৮:২১ অপরাহ্ন

পবায় সিন্দুর কুসুম্বী কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

পবায় সিন্দুর কুসুম্বী কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। সোমবার (২৪ ফেব্রুয়ারী) সিন্দুর কুসুম্বী কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওহাটা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও অত্র বিদ্যালয়ের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. কাউসার আলী। বিশেষ অতিথি ছিলেন

নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি (ভোকেশনাল) বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট আব্দুল হান্নান চৌধুরী, বিএনপি নেতা মোর্তজা আলী, পবা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম ও সহসভাপতি সরকার দুুলাল মাহবুুব বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলিজা খাতুন, হোসনেআরা খাতুন, শিল্পী আক্তার, শাবানা খাতুনসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news