Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৯ ডিসেম্বর ২০২৩ | ০৫:১৫ অপরাহ্ন

রাফাহ শহরে রাতভর ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৯

অনলাইন ডেস্ক ১৯ ডিসেম্বর ২০২৩
গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে আবাসিক ভবনগুলোতে রাতভর ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। এর আগে ২০ জনের খবর জানিয়েছিল আল জাজিরা। মঙ্গলবার আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানান, নিহতের সংখ্যা এখন ২৯। এর মধ্যে এক শিশুও রয়েছে। আল জাজিরা জানিয়েছে, একটি অঞ্চলের তিনটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। প্রাথমিকভাবে নয়জনের নিহত হওয়ার খবর জানা যায়। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মরদেহ বের করে আনা হয়। গাজার মধ্যবর্তী অংশে দেইর এল-বালাহ, মাঘাজি ও বুরেজি শরণার্থী শিবিরেও আরও মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানেও আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, তাদের দুই সেনা গাজায় নিহত হয়েছেন। ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তৎ ১৯ হাজার ৪৫৩ ফিলিস্তিনির প্রাণ গেছে। আর হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ১০৪ জনের প্রাণ গেছে।