Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৭ ফেব্রুয়ারি ২০২৫
০৭:১১ অপরাহ্ন

নিয়ামতপুরে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: Attack on Chhatra Dal leader

নওগাঁর নিয়ামতপুরে ছাত্রদল ছাত্র নেতা মো. অনিক মাহমুদের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)  বৃহস্পতিবার বিকেলে  উপজেলা বিএনপি  অফিসের সামনে উপজেলা ছাত্রদল ও নিয়ামতপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের আয়োজনে এ  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন গাজী, যুগ্ম আহবায়ক নাজমুল হক নাজু, যুগ্ম আহবায়ক সেলিম রেজা, নিয়ামতপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক মো. সুলতান মাহমুদ, যুগ্ম আহবায়ক বিদ্যুৎ মাহাতো, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজে ছাত্রদলের আহবায়ক শাফিউল ইসলাম,ওয়ালিদ, রাসেল, ডালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

মানববন্ধন চলাকালে  বক্তারা বলেন,  গত ১৬ ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে   ৩ নং ভাবিচা ইউনিয়নের শালালপুর মোড়ে নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের ছাত্র নেতা মো. অনিক মাহমুদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। তাকে মারাত্মকভাবে জখম করা হয়। বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news