Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৩ মার্চ ২০২৫ | ০২:০১ অপরাহ্ন

রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় তিন জন নিহত

রাজশাহী প্রতিনিধি ০৩ মার্চ ২০২৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকায় ট্রাক্রের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া  এ ঘটনায় আরো আহত এক নারীসহ তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলেন, অ্যাম্বুল্যান্স চালক রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল জুয়েল (৪৫), গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানী (৬৫) ও আদরী রানী (৩৮)।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানায়, ৩ মার্চ সোমবার, হৃদরোগে আক্রান্ত ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানীকে নিয়ে গোদাগাড়ী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি বিজিবি চেকপোস্টে বিপরিদ দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের চালক জুয়েলসহ ঘটনাস্থলে তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে অ্যাম্বুলেন ও ট্রাক রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়া হয়।

হাসপাতালের মুখপাত্র ডা. সংকর কে বিশ্বাস জানান, সকাল ৬টার দিকে তিনজনকে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুত্বর। তাদের পর্যবেক্ষনে রাখা হয়েছে।

রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় তিন জন নিহত