Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৫ মার্চ ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রেলপথ অবরোধ দেড় ঘণ্টা পর প্রত্যাহার রাবি শিক্ষার্থীদের

রাজশাহী প্রতিনিধি Rabi students withdraw the blockade

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে করা রেলপথ অবরোধ দেড় ঘণ্টা পর প্রত্যাহার করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এছাড়াও আগামীকাল (বৃহস্পতিবার) একই দাবিতে ইফতারের পর ক্যাম্পাসে বিক্ষোভ করবেন শিক্ষার্থীরা।

বুধবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে তারা তিন দফা দাবি আদায়ের ঘোষণা দিয়ে রেলপথ অবরোধ প্রত্যাহার করে নেন।

শিক্ষার্থীরা তাদের দাবিসমূহ তুলে বলেন, রাবি, চবি, জাবি, জবি, ৭ কলেজ, বেসরকারী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সংস্কার কমিশন, পিএসসি, ইউজিসি সহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থা গুলো পূনগঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এছাড়াও ক্ষমতাবিকেন্দ্রীকরণ করে ‘ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ” গঠনের জন্য দ্রুত সময়ের মধ্যে একটি রুপরেখা প্রনয়ণ করতে হবে।

এর আগে সবক্ষেত্রে নিয়োগে সমতাসহ বিভিন্ন দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের অভিযোগ করে এর প্রতিবাদে আজ বুধবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন। এতে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news