Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ মার্চ ২০২৫
১১:৫৫ পূর্বাহ্ন

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ইঞ্জিনে অগ্নিকাণ্ড Train stopped

ময়মনসিংহে ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শনিবার (৮ মার্চ) সকাল পৌনে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ধলা স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ধলা স্টেশন এলাকায় পৌঁছলে ট্রেনটির ইঞ্জিন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখে যায়। চালক, পরিচালক (গার্ড) ট্রেন থেকে নেমে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

গোলাম কিবরিয়া আরও বলেন, এ ঘটনা সাময়িকভাবে ঢাকা -ময়মনসিংহ লাইনে রেলযোগ বন্ধ রয়েছে। গফরগাঁও স্টেশনে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস, আউলিয়ার নগর স্টেশনে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে আছে। ব্রহ্মপুত্রের ইঞ্জিন যাচ্ছে ঘটনাস্থলে। সেখান থেকে ট্রেনটি টেনে আনলেই লাইন স্বাভাবিক হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news