Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৮ মার্চ ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নগরীতে অপারেশন ডেভিল হান্টের ২ জনসহ গ্রেপ্তার ৬ জন

নিজস্ব প্রতিবেদক: 6 arrested

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৬ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৪ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য অপরাধে ১ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত মো: সাব্বির আহমেদ বাবু (৩৯) ও মো: শফিকুল ইসলাম বাবু (৪৩)।

আওয়ামীলীগ কর্মী সাব্বির আহমেদ বাবু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার দড়িখরবোনা এলাকার মৃত আবুল হাশেমের ছেলে ও কাশিয়াডাঙ্গা থানা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম বাবু কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার মৃত চমৎকার শেখের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news