Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৮ মার্চ ২০২৫ | ০৫:৩৪ অপরাহ্ন

হিযবুত তাহরীরের প্রধান সংগঠকসহ ৩৬ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ০৮ মার্চ ২০২৫

 নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, হিযবুত তাহরীরের প্রধান সংগঠক সাইফুল ইসলাম। 

পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের বরাত দিয়ে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেক সদস্যকে শনাক্ত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেপ্তার করা হবে।

আরও বলা হয়, এই গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে পুলিশ।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ....প্রতীকী ছবি