Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৮ জানুয়ারি ২০২৪ | ০৬:২০ পূর্বাহ্ন

ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

নিজস্ব প্রতিবেদক: ১৮ জানুয়ারি ২০২৪

রাজশাহী মহানগর ৩নং ওয়ার্ড আওয়ামী লীরেগ নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এসএম আরিফ রতনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

শোক বার্তায় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে বৃহস্পতিবার বাদ জোহর বিলসিমলা ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা সহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য এসএম আরিফ রতন বুধবার রাতে সাড়ে ৯টায়  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


ছবি