Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ মার্চ ২০২৫
০৪:১৯ অপরাহ্ন

সড়ক দূঘটনায় স্বামী-স্ত্রী নিহত

অনলাইন ডেস্ক road accident

বগুড়া শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে শহরের ভবের বাজার এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার সজল (৫০) ও তার স্ত্রী হোসনেআরা (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল তার স্ত্রীসহ মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। পথে ভবের বাজার এলাকার মহাসড়কে একটি কালো মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে সজল ও তার স্ত্রী রাস্তার ওপর পড়ে যান। এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের বাস তাদের চাপা দেয়। এতে সজল ঘটনাস্থলেই মারা যান। আর তার স্ত্রী হোসনেআরাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থল আমার এলাকা হলেও মহাসড়ক হওয়ায় হাইওয়ে পুলিশ বিষয়টি দেখছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news