Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ মার্চ ২০২৫
০৫:০৮ অপরাহ্ন

গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গোদাগাড়ী প্রতিনিধি (রাজশাহী) Death of SSC examinee

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে  ফরহাদ হোসেন নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ মার্চ)  দুপুর সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ী মডেল থানার সামনে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।

সে গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামের মনিরুল ইসলাম বাবুর ছেলে ফরহাদ হোসেন (১৭)। ফরহাদ হোসেন  এবার গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

স্থানীয় সুত্রে জানা যায়,ফরহাদসহ কয়েকজন সহপাঠি দুপুরে গোসল করতে নামে নদীতে। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে যায় ফরহাদ। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় রাজশাহীর ডুবরীরা তার দুপুর তিনটায় নদী থেকে মরদেহ উদ্ধার করে।

রাজশাহী ফায়ার সর্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, রাজশাহী ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল পাঠানো হয়। পরে তারা নিখোঁজ ফরহাদের মরদেহ উদ্ধার করে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news