Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বিকাশের পে-রোল সল্যুশন’র মাধ্যমে কর্মীদের বেতন দেবে কোয়ালিটি ফিডস

অনলাইন ডেস্ক: Quality feeds

কর্মীদের বেতন বিতরণে এখন থেকে বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে দেশের অন্যতম শীর্ষ পোল্ট্রি, মৎস্য এবং গবাদি পশুর খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোয়ালিটি ফিডস লিমিটেড। 

এই চুক্তির ফলে প্রতিষ্ঠানটির কর্মীরা বিকাশের পে-রোল সল্যুশনের মাধ্যমে সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা গ্রহণ করবেন। এর ফলে, একদিকে কর্মীরা যেমন সরাসরি তাদের মোবাইল অ্যাকাউন্টে বেতন-ভাতা পাবেন, অন্যদিকে প্রতিষ্ঠানের জন্য ক্যাশ টাকার ঝামেলা দূর হওয়ায় কর্মীদের সামগ্রিক বেতন ব্যবস্থাপনা আরও সহজ ও সাশ্রয়ী হয়েছে। 

এই মুহূর্তে দেশজুড়ে ১১ শতাধিক প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে। 

সম্প্রতি বিকাশের সঙ্গে কোয়ালিটি ফিডসের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং কোয়ালিটি ফিডস এর গ্রুপ করপোরেট এন্ড লিগ্যাল অ্যাফেয়ার্স ডিরেক্টর মো. সাফির রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কোয়ালিটি ফিডসের ফাইন্যান্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ডিরেক্টর মো. বশির রহমান, বিকাশের হেড অব গভর্নমেন্ট প্রজেক্ট অ্যান্ড সেলস মাসরুর চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news