Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ মার্চ ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নগরীতে অপারেশন ডেভিল হান্টের ২ জনসহ গ্রেপ্তার ১৫ জন

নিজস্ব প্রতিবেদক: 15 people were arrested

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৩ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য অপরাধে ৭ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত মো: পিন্টু ওরফে সাঈদ হাসান (৪৫) ও মো: জাহিদুল আলম (৩৭)। যুবলীগ কর্মী পিন্টু রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা জামরুল তলার আব্দুর সাত্তারের ছেলে ও জাহিদুল আলম লালমনিহাট জেলার আদিতমারি থানার আদিতমারি এলাকার মো: ওহেদ উল আলমের ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার শাহমখদুম আবাসিক এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news