Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৩ মার্চ ২০২৫
০৪:২৮ অপরাহ্ন

নিয়ামতপুরে ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি Human chain protesting rape and demanding justice

সারা দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে নওগাঁর নিয়ামতপুরে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলার তিনমাথা মোড়ে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিভিল সোসাইটি অর্গানাইজেশন ( সিএসও), বেসরকারী উন্নয়ন সংস্থা বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও), জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম ( জেএনএনপিএফ) এর আয়োজনে, বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড’র সহযোগিতায় অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন  সিএসও প্রতিনিধি,  জাতীয় আদিবাসী পরিষদ, নিয়ামতপুরের সাধারণ সম্পাদক অজিত মুন্ডা; বিডিও’র বিভিন্ন পর্যায়ের  কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের  প্রতিনিধিবৃন্দ। মানববন্ধন অনুষ্ঠানে আছিয়াসহ সকল ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের দ্রুত শাস্তির  দাবী জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news