Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১৪ মার্চ ২০২৫ | ০৯:২৩ অপরাহ্ন

হাতীবান্ধায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক ১৪ মার্চ ২০২৫

লালমনিরহাটের হাতীবান্ধায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ অভিযোগে জহুরুল মোল্লা ওরফে সাগর (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের এ ঘটনা ঘটে। পরে রাতে অভিযান চালিয়ে জোহুরুলকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাতীবান্ধায় বৃহস্পতিবার বিকেলে বাড়িতে একাই ছিল ৭ বছর বয়সী শিশুটি। এই সুযোগে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে জহুরুল মোল্লা সাগর নামে এক শ্রমিক। ভুক্তভোগীর চিৎকারে তার মা এগিয়ে এলে পালিয়ে যায় সাগর। পরে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে নির্যাতনের শিকার শিশুটিকে হাসপাতালে নেয়া হয়।

জানা যায়, অভিযুক্ত সাগরসহ কয়েকজন শ্রমিক সম্প্রতি বরিশাল থেকে হাতীবান্ধায় আসে বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ করতে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়। পরিবারের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

লালমনিরহাটের হাতীবান্ধায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার