Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৭ মার্চ ২০২৫ | ০৫:৩১ অপরাহ্ন

রাজনৈতিক দল নিবন্ধনের ‘গণবিজ্ঞপ্তি’ চ্যালেঞ্জ করে রিট

অনলাইন ডেস্ক : ১৭ মার্চ ২০২৫

রাজনৈতিক দল নিবন্ধনের ‘গণবিজ্ঞপ্তি’ সংবিধান ও সংস্কার কমিশনের সুপারিশের পরিপন্থি বলে বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদা গোলরুখ এ রিট করেন।

আইনজীবী আবেদা গোলরুখ এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিটে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আদালতে এদিন রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হলেও তা শুনানি হয়নি।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী।

রিটকারি আইনজীবী অ্যাডভোকেট আবেদা গোলরুখ জানান, গত ১০ মে জারি করা প্রজ্ঞাপনটি সংবিধান ও সংস্কার কমিশনের সুপারিশের পরিপন্থি বলে আমরা রিটটি করেছি।

.....সংগৃহীত ছবি