Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ মার্চ ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ধর্ষকের জনসন্মু্ক্ষে শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: Demand for public punishment of rapist

শিশু আছিয়ার ধর্ষণকালীসহ সকল ধর্ষকের জনসন্মু্ক্ষে শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮মার্চ) বেলা ১০ টার দিকে মহানগরীর গৌরহাঙ্গা এলাকায় এই মানববন্ধনের আয়োজন করেন রাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশন ( আরডিএসএসএ)

মনববন্ধন হতে বক্তারা, শিশু আছিয়ার ধর্ষণের সাথে যারা জড়িত এবং সারাদেশের যেসকল ধর্ষণ, হত্যা, ডাকাতি, ছিনতায়, রাহাজানিসহ দেশ অস্থিতিশিল করার পেছনে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

এছাড়াও বিশেষ করে, শিশু আছিয়াকে যারা নির্মম ভাবে ধর্ষণ ও হত্যা করেছে তাদেরকে প্রকাশে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করার দাবি জানান। এটা করলে ধর্ষকরা দেখতে এমন কান্ড করলে কঠোর শাস্তি হবে এবং সচেতন হবে।এছাড়াও ধর্ষককে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে ধর্ষকের শাস্তি দাবি জানানো হয়।

এছাড়াও প্রশাসনকে তাদের দায়িত্বশীলতার জায়গা থেকে সঠিক ভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news