Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কেজিপ্রতি ২০০-২১০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি

অনলাইন ডেস্ক: Broiler chicken

সপ্তাহ ব্যবধানে বেড়েছে ব্রয়লার ও ডিমের দাম। কেজিপ্রতি ২০০-২১০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের পাশাপাশি এই দুটি পণ্যের দাম বাড়ায় বেশ বিপাকে পড়েছেন দেশের সাধারণ ক্রেতারা।

রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

বাজার ঘুরে দেখা গেছে,  চলতি সপ্তাহে ২০০ থেক্ব ২১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২০০ টাকা দরে। এছাড়াও প্রতিডজন ব্রয়লারের বাদামি ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

শুধু ব্রয়লার নয় সোনালি কক, সোনালি হাইব্রিড কক ও লেয়ার মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বাজারগুলোতে সোনালি কক ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড ৩২০, দেশি মুরগি ৫০০-৫২০ ও লেয়ার মুরগি ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অর্চনা / মুর্মু / বি 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news