Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

এমটিও পদে জনবল নেবে ডাচ-বাংলা ব্যাংক

অনলাইন ডেস্ক:

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং সংস্থা ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের সিকিউরিটি বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে জনবল নিয়োগ দেবে।

আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)

বিভাগ: সিকিউরিটি

পদ সংখ্যা: অনির্দিষ্ট

যোগ্যতা: যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি (সিএস/সিএসই) পাস।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

বেতন: আলোচনা সাপেক্ষে

কর্মস্থল: যে কোনো স্থান

চাকরির ধরন: ফুল টাইম

বয়স: ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ হিসেবে ১৮-৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর হলেও আবেদন করা যাবে।

এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তি দেখতে ও অনলাইনে আবেদন করতে পারবেন,

আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি, ২০২৪

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news